গণহত্যা, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন গবেষণায় বিশ্বমঞ্চে বাংলাদেশি গবেষক এম. পিজুয়ার হোসেনের অসাধারণ সাফল্য

বাংলাদেশি আইনবিদ, গবেষক ও পিএইচডি স্কলার M Pizuar Hossain আন্তর্জাতিক একাডেমিক অঙ্গনে ধারাবাহিকভাবে নতুন সাফল্য অর্জন করে চলেছেন। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, আন্তর্জাতিক আইন, রোহিঙ্গা সংকট, জবাবদিহিতা ও মানবাধিকার নিয়ে তাঁর গবেষণা ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে

PostImage

গণহত্যা, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন গবেষণায় বিশ্বমঞ্চে বাংলাদেশি গবেষক এম. পিজুয়ার হোসেনের অসাধারণ সাফল্য


বাংলাদেশি আইনবিদ, গবেষক ও পিএইচডি স্কলার M Pizuar Hossain আন্তর্জাতিক একাডেমিক অঙ্গনে ধারাবাহিকভাবে নতুন সাফল্য অর্জন করে চলেছেন। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, আন্তর্জাতিক আইন, রোহিঙ্গা সংকট, জবাবদিহিতা ও মানবাধিকার নিয়ে তাঁর গবেষণা ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার Monash University Faculty of Law থেকে মর্যাদাপূর্ণ দুটি গবেষণা পুরস্কার অর্জন করেছেন। একইসঙ্গে বিশ্বের অন্যতম প্রভাবশালী গণহত্যা গবেষণা সংগঠন International Association of Genocide Scholars (IAGS) তাঁকে তাদের আন্তর্জাতিক “Member Spotlight” সিরিজে বিশেষভাবে তুলে ধরেছে।

মনাশ ইউনিভার্সিটির দ্বৈত সম্মাননা

মনাশ ইউনিভার্সিটির “Emeritus Professor H.P. Lee Student Publication Prize”-এ তিনি দুটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি লাভ করেন।

“Winner” পুরস্কার অর্জন করে তাঁর গবেষণা:

Transitional Justice to Address Genocide Denial: A Case Study of the Rohingya in Myanmar

যা প্রকাশিত হয়েছে International Annals of Criminology জার্নালে এবং প্রকাশ করেছে Cambridge University Press।

গবেষণাটিতে দেখানো হয়েছে, কীভাবে মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ অস্বীকার করে ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করছে এবং transitional justice কীভাবে সেই বাধা মোকাবিলা করতে পারে।

অন্যদিকে “Honourable Mention” অর্জন করে তাঁর গবেষণা:

The Victimhood and Reparative Needs of Myanmar’s Rohingya: Towards Effective Reparations in International Law

যা প্রকাশিত হয়েছে The International Journal of Human Rights-এ এবং প্রকাশ করেছে Routledge।

এখানে আন্তর্জাতিক আইনের আলোকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচারের প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে।

আইএজিএস-এর আন্তর্জাতিক স্বীকৃতি

সম্প্রতি International Association of Genocide Scholars তাঁকে তাদের “Member Spotlight” সিরিজে স্থান দিয়েছে।

এই সাক্ষাৎকারে তিনি তাঁর গবেষণা, শিক্ষকতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং গণহত্যা বিষয়ক গবেষণার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বর্তমানে তিনি মনাশ ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণা করছেন:

“Impunity for Atrocities in Post-colonial Authoritarian States: Rethinking International Law’s Responses”

শীর্ষক বিষয়ে।

এই গবেষণায় তিনি অনুসন্ধান করছেন কেন গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মতো ভয়াবহ অপরাধগুলো এখনও অনেক পোস্ট-কলোনিয়াল কর্তৃত্ববাদী রাষ্ট্রে বিচারহীন থেকে যায়।

স্বর্ণপদক থেকে আন্তর্জাতিক ফেলোশিপ

তাঁর একাডেমিক যাত্রা সমানভাবে উজ্জ্বল।

বাংলাদেশে এলএলবি (অনার্স) সম্পন্ন করে তিনি অর্জন করেন ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল। পরবর্তীতে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করে লাভ করেন চ্যান্সেলরস গোল্ড মেডেল।

এরপর যুক্তরাজ্যে মর্যাদাপূর্ণ Chevening Scholarship লাভ করে Criminology and Criminal Justice-এ এমএসসি সম্পন্ন করেন।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে Institute for Genocide and Mass Atrocity Prevention-এ Charles E. Scheidt Faculty Fellow in Atrocity Prevention (2025-26) হিসেবে দায়িত্ব পালন করছেন।

একইসঙ্গে তিনি East West University-এর আইন বিভাগের সিনিয়র লেকচারার।

১৯৭১ সালের গণহত্যা থেকে রোহিঙ্গা গবেষণা

তাঁর গবেষণার আগ্রহের সূচনা হয় ১৯৭১ সালের বাংলাদেশ গণহত্যা নিয়ে অধ্যয়নের মাধ্যমে।

পরবর্তীতে তিনি রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা পরিচালনা করেন।

তাঁর অন্যতম আলোচিত গবেষণা:

Stages of the Rohingya Genocide: A Theoretical and Empirical Study

যা ২০২১ সালে Holocaust and Genocide Studies জার্নালে প্রকাশিত হয় এবং প্রকাশ করে Oxford University Press।

গবেষণাটি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ধাপসমূহ নিয়ে প্রাথমিক ও গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক নেতৃত্বে বাংলাদেশি গবেষক

গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের ভূমিকাও পালন করছেন তিনি।

২০২৩-২০২৫ মেয়াদে IAGS-এর Advisory Board Member হিসেবে দায়িত্ব পালন করার পর বর্তমানে তিনি ২০২৫-২০২৭ মেয়াদের Executive Board Member হিসেবে নির্বাচিত হয়েছেন।

এই ভূমিকার মাধ্যমে তিনি নতুন গবেষকদের সহায়তা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং গণহত্যা গবেষণার ক্ষেত্রকে এগিয়ে নিতে কাজ করছেন।

বাংলাদেশের জন্য গর্ব

বিশেষজ্ঞদের মতে, এম. পিজুয়ার হোসেনের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়; এটি আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান উপস্থিতির প্রতীক।

গণহত্যা প্রতিরোধ, মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিয়ে বৈশ্বিক আলোচনায় তিনি আজ বাংলাদেশের একটি শক্তিশালী একাডেমিক কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

সিএসবি নিউজ-এর আরও খবর