নাম বদলে পুনর্গঠনের পথে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট

জাতীয় সংসদে সম্প্রতি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬’ এবং ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ’ বিল আকারে পাস হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামো, নামকরণ ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে

PostImage

নাম বদলে পুনর্গঠনের পথে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট


জাতীয় সংসদে সম্প্রতি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬’ এবং ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ’ বিল আকারে পাস হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামো, নামকরণ ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে।

মঙ্গলবার সংসদের অধিবেশনে এসব বিল কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিলে মূলত বিদ্যমান আইন হালনাগাদ, প্রশাসনিক কাঠামো সংস্কার এবং সময়োপযোগী পরিবর্তন আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। 

সংশোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কাঠামো আরও কার্যকর ও আধুনিক করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে একাডেমিক কার্যক্রম, গবেষণা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় সমন্বয় জোরদারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিছু ক্ষেত্রে নাম ও আইনি ধারা সংশোধনের মাধ্যমে প্রশাসনিক জটিলতা দূর করার উদ্যোগও নেওয়া হয়েছে। 

অন্যদিকে, ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ’ বিল পাসের ফলে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার পথ সুগম হবে। এই সংশোধনের মাধ্যমে ফেলোশিপ প্রদান প্রক্রিয়া সহজীকরণ, গবেষণা অনুদান ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গবেষণা উৎসাহিত করার বিধান যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। 

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সংশোধন দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে চিকিৎসা শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় আন্তর্জাতিক মান অর্জনে এসব উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, আইন সংশোধনের ফলে প্রশাসনিক দক্ষতা বাড়বে এবং গবেষণায় নতুন সুযোগ সৃষ্টি হবে। তবে এর সুফল পেতে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। অনেকেই মনে করছেন - এটি নাম পরিবর্তনের পুরনো রাজনৈতিক অপকৌশল যা দীর্ঘমেয়াদে উজ্জীবিত থাকবে যা দেশকে  অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

সিএসবি নিউজ-এর আরও খবর