যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ — ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে যে চুক্তি নিয়ে আলোচনা চলছে, তার খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে

PostImage

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ — ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে যে চুক্তি নিয়ে আলোচনা চলছে, তার খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (AP)-এর তথ্য অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ফোনালাপে বাঘাই এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন,

“সমস্যা হলো, যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে থাকা পরস্পরবিরোধী দিকগুলো এই প্রক্রিয়ায় অস্থিরতা সৃষ্টি করেছে।”

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আলোচকরা একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং ইউরোপে এই সপ্তাহান্তেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে।

ট্রাম্প বলেন,

“আমরা খুব শিগগিরই চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি।”

তিনি আরও দাবি করেন, চুক্তি চূড়ান্ত হলে হরমুজ প্রণালী (Strait of Hormuz) পুনরায় খুলে দেওয়া হবে।

এদিকে, রয়টার্স শুক্রবার এক সূত্রের বরাত দিয়ে জানায় যে, রোববার চুক্তি স্বাক্ষরিত হতে পারে, এবং সুইজারল্যান্ডের জেনেভা সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

সিএসবি নিউজ-এর আরও খবর