নাগরিক সুবিধা নিশ্চিত করতে উর্দুভাষী জনগোষ্ঠীর পাশে সরকার

উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে নতুন আশার বার্তা দিলেন ঢাকা-১৬ আসনের নেতা আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস।

PostImage

নাগরিক সুবিধা নিশ্চিত করতে উর্দুভাষী জনগোষ্ঠীর পাশে সরকার


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক অধিকার, মৌলিক সুবিধা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


এ লক্ষ্যে ঢাকা-১৬ আসনের জনপ্রিয় গণমানুষের নেতা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী Aminul Haque উর্দুভাষী জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা বঞ্চনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাসহ নানা বিষয় মনোযোগ সহকারে শোনেন।


সভায় উপস্থিত উর্দুভাষী জনগোষ্ঠীর নেতৃবৃন্দ জানান, স্বাধীনতার পর থেকে নানা সীমাবদ্ধতা ও অবহেলার কারণে তারা এখনও অনেক মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তারা সরকারের কাছে স্থায়ী সমাধান, উন্নত জীবনযাত্রা এবং সমঅধিকার নিশ্চিত করার দাবি জানান।


প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাস করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে কোনো জনগোষ্ঠী বৈষম্যের শিকার হবে না। তিনি দ্রুত সময়ের মধ্যে উর্দুভাষী জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকর সমাধানের আশ্বাস দেন।


এ সময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী উর্দুভাষী জনগোষ্ঠীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের সঙ্গে সমন্বয় করে আমাদের দীর্ঘদিনের সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানে কাজ করে যাব। আজকের এই আয়োজন শুধু একটি মতবিনিময় সভা নয়, এটি উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার আদায় ও উন্নয়নের নতুন প্রত্যয়ের সূচনা। মাননীয় প্রতিমন্ত্রী জননেতা আমিনুল হক সবসময় আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমিও আপনাদেরই একজন, তাই আপনাদের প্রত্যাশা, কষ্ট ও বাস্তবতা খুব কাছ থেকে অনুভব করি। ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আমরা আমাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”


তিনি আরও বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, নাগরিক সুবিধা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।


এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উর্দুভাষী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।


সিএসবি নিউজ-এর আরও খবর