ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠ আশা ভোসলে আর নেই
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি প্লেব্যাক সঙ্গীতশিল্পী আশা ভোসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল ২০২৬) ভারতের মুম্বাইয়ে ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান শিল্পী। পারিবারিক সূত্র ও গণমাধ্যম জানিয়েছে, বুকে সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠ আশা ভোসলে আর নেই
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি প্লেব্যাক সঙ্গীতশিল্পী আশা ভোসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল ২০২৬) ভারতের মুম্বাইয়ে ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান শিল্পী। পারিবারিক সূত্র ও গণমাধ্যম জানিয়েছে, বুকে সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংগীতজীবনে প্রায় সাত দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আশা ভোসলে। তিনি বলিউডসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে হাজার হাজার গান গেয়েছেন এবং তার কণ্ঠ ভারতীয় সংগীতকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে। তার মৃত্যুতে ভারতীয় সংগীত অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ভোসলে। পরিবার জানিয়েছে, মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার সংগীত অবদানের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ১৯৩৩ সালে জন্ম নেওয়া আশা ভোসলে ভারতীয় সংগীতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে বিবেচিত। তার বোন ছিলেন আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন।
তার মৃত্যুতে ভারতসহ বিশ্বজুড়ে ভক্ত ও সংগীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সংগীতাঙ্গনে এটি এক যুগের অবসান হিসেবে দেখা