গোপালগঞ্জে এক দিনেই আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। একদিনেই দলটির বিভিন্ন পর্যায়ের ৫১ জন নেতা-কর্মী দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পৃথক সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার কথা জানান।

PostImage

গোপালগঞ্জে এক দিনেই আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর পদত্যাগ


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক দিনেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৫১ জন নেতা-কর্মী দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পৃথক পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানান, এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত মুকসুদপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পদত্যাগকারীরা লিখিত বক্তব্যে বলেন, তারা ব্যক্তিগত সিদ্ধান্তে দলীয় সব পদ-পদবি ও সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, সালাম মোল্লা, হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, রশিদ শেখ, মফিজ শরীফ, হাসিব শেখ, সুমন শেখ, আমিরুল শরীফ, মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, তারেক মোল্লা, আশরাফ আলীসহ আরও অনেকে। এছাড়া ৫ নম্বর, ৭ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের আরও কয়েকজন নেতা-কর্মীও পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা বলেন, তারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আজ থেকে আওয়ামী লীগের কোনো পদ, দায়িত্ব বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে তারা পদত্যাগের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে প্রকাশ করেননি।

সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের ধারাবাহিক পদত্যাগের ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

এ ধরনের গণপদত্যাগ জেলার রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের জেলা বা কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সিএসবি নিউজ-এর আরও খবর