যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির তিন সদস্য নিহত: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হয়েছেন
যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির তিন সদস্য নিহত: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হয়েছেন।
এই হতাহতের ঘটনা এমন সময় ঘটল, যখন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট সামরিক অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক এই হতাহতের ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। ইরান ইতোমধ্যে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। এদিকে চলমান এই সংঘাত উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা এবং বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর স্থিতিশীলতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।