পিতা আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মেজতবা খামেনির
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ শনিবার সকালে একাধিক পোস্টে তার বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন
পিতা আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মেজতবা খামেনির
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ শনিবার সকালে একাধিক পোস্টে তার বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
তিনি লিখেছেন,
"আমরা আপনার পবিত্র রক্ত এবং সাম্প্রতিক এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়ার শপথ করছি। এই প্রতিশোধ অপরাধী ও লজ্জাজনক হত্যাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে। এটাই আমাদের জাতির দাবি, এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে।"
প্রতিবেদন অনুযায়ী, ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন।
মোজতবা খামেনি আরও বলেন,
"শহীদ নেতার হত্যাকারী সেই অপরাধীদের নাম—সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত—সম্পূর্ণভাবে নথিভুক্ত রয়েছে। তারা শান্তিপূর্ণভাবে বিছানায় মৃত্যুবরণ করার স্বপ্ন নিয়েই কবর পর্যন্ত যাবে।"
গত সপ্তাহজুড়ে ইরানে আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সপ্তাহব্যাপী এসব অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ৪ কোটিরও বেশি মানুষ অংশ নেন।
শনিবার সকালে দেওয়া পোস্টগুলোর একটিতে মোজতবা খামেনি শোকানুষ্ঠানে অংশ নেওয়া জনগণকে ধন্যবাদ জানিয়ে লেখেন,
"ইরান ও ইরাকজুড়ে কোটি কোটি মানুষের অবিশ্বাস্য, শত্রুকে পরাজিতকারী এবং ঐতিহাসিক উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"